Saturday, March 26, 2022

পরিশ্রমের মূল্য

এক জাহাজের ইঞ্জিন চালু হচ্ছিল না। জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। তাই তিনি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনেছেন। তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন, উপর থেকে নিচে কিছুক্ষন দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছােট হাতুড়ি বের করলো তিনি হাতুড়ি দিয়ে আলতাে করে একটা আঘাত করলেন সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল! ৭ দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন ২০০০ ডলার! জাহাজের মালিক বলল , আপনি তাে এখানে তেমন কিছুই করেন নাই৷

এতাে বিল অসলাে কেমনে ... ?
তারপর ইঞ্জিনিয়ার বললেন হাতুড়ি দিয়ে বারি মারার বিল ২ ডলার কিন্তু কোন জায়গায় মারতে হবে, মানে জায়গা বরাবর মারার জন্য ১৯৯৮ ডলার।
শিক্ষাঃ অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে পাঁচ মিনিটের কাজ ভেবে পাঁচ টাকায় মূল্যায়ন করবেন না,
তাতে যে কাজটায় উপকার আপনার হচ্ছে, কিন্তু যাকে দিয়ে করালেন তার মূল্যায়ন করলেন না।
অভিজ্ঞতা অর্জন করতে আমাকেও কঠোর পরিশ্রম করতে হয়েছে ,
সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন। অন্যথায় আপনি নিজেকেই ছোট করলেন।

Contact Form

Name

Email *

Message *